1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উপকূলে ভেসে এলো ২ হাজার মৃত পেঙ্গুইন

  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১.০৮ পিএম
  • ২৫২ Time View

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের উপকূলে মাত্র ১০ দিনে ভেসে এসেছে প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন। তবে কী কারণে একসঙ্গে এতগুলো পেঙ্গুইনের মৃত্যু হলো সেটির কারণ অজানা।

প্রথমে ধারণা করা হয়েছিল, এভিয়ান ভাইরাসে আক্রান্ত হলো পাখিগুলোর জীবনাবসান হয়েছে। কিন্তু বেশ কয়েকটি পেঙ্গুইনকে পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

মৃত অবস্থায় পাওয়া ম্যাগলানিক প্রজাতির এ পেঙ্গুইনগুলোর বেশিরভাগেরই বয়স কম। পাখিগুলোর মৃত্যু হয়েছে আটলান্টিক মহাসাগরে এবং এগুলো বাতাস ও ঢেউয়ের ধাক্কায় উরুগুয়ের উপকূলে এসেছে।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণীজগত বিভাগের প্রধান কারম্যান লিজাগোয়েন জানিয়েছেন এসব তথ্য।

এই প্রাণী কর্মকর্তা আরও বলেছেন, ‘এগুলোর পানিতে মৃত্যু হয়েছে। ভেসে আসা পাখিগুলোর ৯০ শতাংশের বয়স কম। এগুলোর মধ্যে কোনো চর্বির মজুদ ছিল না এবং পেট খালি ছিল। এভিয়ান ভাইরাসের যেসব সেম্পল নেওয়া হয়েছে তার সবগুলোই নেগেটিভ এসেছে।’

ম্যাগলানিক পেঙ্গুইন বসবাস করে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে। দক্ষিণ গোলার্ধের শীতের সময় এ জাতের পাখি খাবার ও উষ্ণ পানির খোঁজে উত্তর দিকে চলে যায়। কিছু কিছু ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের উপকূল পর্যন্ত যায়।

প্রাণী কর্মকর্তা কারম্যান লিজাগোয়েন বলেছেন, ‘দেশান্তরের সময় কিছু পাখি মারা যায়, এটি স্বাভাবিক, তবে এত বেশি মারা যাওয়া অস্বাভাবিক। গত বছরও ব্রাজিলে এই একই ঘটনা ঘটেছিল।’

পরিবেশবিদরা বলছেন, অতিরিক্ত ও অবৈধ মাছ শিকারের কারণে ম্যাগলানিক পেঙ্গুইনের মৃত্যুর হার বেড়েছে। কারণ মানুষ অতিরিক্ত মৎস শিকারের কারণে এ পাখিগুলো খাবারের সংকটে পড়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com