1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

গডফাদার সিনেমায় একসঙ্গে চিরঞ্জীবী-সালমান

  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৪.৫২ পিএম
  • ৬২৪ Time View

ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার চিরঞ্জীবী। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে চিরঞ্জীবীর বেশ মধুর সম্পর্ক। চিরঞ্জীবীকে চমকে দিতে তার ৬০তম জন্মদিনে ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ গিয়েছিলেন ‘দাবাং’খ্যাত অভিনেতা সালমান। প্রিয় এই দুই তারকা ‘গডফাদার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। মোহন রাজা পরিচালিত এ সিনেমার শুটিং গত জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চিরঞ্জীবী করোনায় আক্রান্ত হওয়ার কারণে তা থেমে যায়। অন্যদিকে চিরঞ্জীবী সুস্থ হলেও সালমান খান ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অবশেষে সব বাধা পেরিয়ে শুটিং শুরু করতে যাচ্ছেন চিরঞ্জীবী ও সালমান খান। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীকাল শনিবার মহারাষ্ট্রের কারজাতের এনডি স্টুডিওতে শুটিং করবেন চিরঞ্জীবী-সালমান খান। সেখানে ড্রামাটিক ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। খুব শিগগির মুম্বাইয়ে যাবেন চিরঞ্জীবী, সালমান খানের পানভেলের ফার্ম হাউসে শুটিং শেষ না হওয়া পর্যন্ত থাকবেন এই অভিনেতা। এপ্রিল মাস থেকে এ সিনেমার টানা শুটিং হবে। চলতি বছরের ঈদ কিংবা দিওয়ালিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com