পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস্) খাতের কোম্পানি ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ‘ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর পরিবর্তে “ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি” নাম রাখতে চায়।
আজ ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করছে। কোম্পানিটির নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।