দেশের ব্যাংকিং সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় নতুন শাখা উদ্বোধন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি.। এর মাধ্যমে পেকুয়া ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হলো।
ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসাইন সরকার, ডিএমডি ও হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন; মোঃ মাহবুব হোসাইন, এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মামুন অর রশীদ, বিএসপি, এনডিসি, পিএসসি (অব.), এসইভিপি ও হেড অব জিএসএসডি, ট্রাস্ট ব্যাংক পিএলসি.- এর বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পেকুয়ায় নবউদ্বোধিত এই শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহক, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য আধুনিক ও বিস্তৃত ব্যাংকিং পণ্য ও সেবা প্রদান করা হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধার আওতায় আনয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং পেকুয়া ও পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করার ক্ষেত্রে শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পেকুয়া শাখা উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি. দেশব্যাপী গ্রাহকবান্ধব, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।