1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৬ মিনিটে তিন দফায় ভূমিকম্পে কাঁপল জয়পুর

  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১১.০৫ এএম
  • ২১৬ Time View

ভারতের জয়পুরে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার (২১ জুলাই) ভোরে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থানের রাজধানীসহ আশপাশের এলাকা। খবর ইন্ডিয়া টুডের।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শুক্রবার ভোর ৪টা ৯মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।  ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর কিছুক্ষণ পর ভোর ৪টা ২২ মিনিটে আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা  ৩ দশমিক ১। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।

এরপর ঠিক ৩ মিনিটি পর ভোর ৪টা ২৫ মিনিটি তৃতীয় দফায় ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর গভীরতা ১০ কিলোমিটার ছিল।

ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com