1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা সামার কন ২০২৩’

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ২২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”। ঢাকা সামার কনের প্রতিটি দিনই রয়ে গেছে তারুণ্যের জোয়ার।

তিন দিনব্যাপী এই কনসার্টের প্রথম দিন ১৩ জুলাই পারফর্ম করে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া পরিবেশনায় ছিল হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভসহ নানা আয়োজন।

দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল গ্রুপ কসপ্লে, স্পেশাল কসপ্লে গ্রুপ পারফরম্যান্স এবং কার্টুন পিপলের প্যানেল আলোচনা। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র‌্যাপ ব্যাটেলও ছিল বিশেষ আকর্ষণ হিসেবে। এদিকে কনসার্টে পারফর্ম করে মঞ্চ মাতিয়েছে, ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’।

আয়োজনের শেষ দিনের পরিবেশনায় ছিল ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত। উন্মাদের ৪৫ বছর উপলক্ষে আহসান হাবীবের উপস্থিতিতে প্যানেল আলোচনা হয়েছে। কে-পপ এবং হিপ-পপ পারফরম্যান্স ছিল। কসপ্লে কমম্পিটিশনের মূল্যায়ন করেন বিদেশি অভিজ্ঞ বিচারক।

ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলায় পরিনত হয়েছে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব এটি। কসপ্লে, কমিকন, কে-পপ, কনসার্ট আয়োজনের প্রত্যেকটি সেক্টরে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো’।

এই ফেস্টিভ্যাল আয়োজন করেছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com