1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করছেন কুলিয়ারচরে ওয়ার্ড আওয়ামী লীগ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০.০৮ পিএম
  • ২৯৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতা নির্বাচিত করছেন কুলিয়ারচর উপজেলার সাতটি ইউনিয়নের সকল ওয়ার্ডবাসী। 

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১ টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে তিনশ ত্যাগী কর্মীদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়েছে।

এর আগে এই ইউনিয়নের তিনটি ওয়ার্ডের একই প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব আওয়ামী লীগ কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। 

উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদে প্রার্থী হয়েছেন,  মো.সাদির মিয়া, মো.মামুন মিয়া, মো.তাজুল ইসলাম, মাজারুল ইসলাম সোহাগ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, জাহাঙ্গীর আলম , মো.আলম মিয়া, মো.শাহ আলম, মো.ফারুক মিয়া। 

এতে ১৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তাজুল ইসলাম ও ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম।

ওয়ার্ড আওয়ামী লীগের ভোটার জাহাঙ্গীর মিয়া বলেন, দীর্ঘ ১২ বছর পর আওয়ামী লীগের কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করছি। এই ওয়ার্ডে সর্বশেষ ১২ বছর পূর্বে সম্মেলন হয়েছিলো।

স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি মো.কিবরিয়া বলেন, প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। আমরা আমাদের ভোটাধিকারের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পেয়েছি। 

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন মশিউর রহমান বলেন, উপজেলার ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্য স্থানীয় সংসদের নির্দেশে প্রতিটি ইউনিয়নে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের নতুন নেতৃত্ব গঠনের জন্য স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করা হচ্ছে। এই নতুন নেতৃত্ব আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করতে অগ্রণী ভুমিকা রাখবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com