রূপগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৫ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯ জুলাই দিনব্যাপি এ সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এ উপলক্ষ্যে আজ দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মাহবুবুর রহমান মেহেরের নেতৃত্বে সম্মেলন স্থল পরিদর্শন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি প্রার্থী ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর হোসেনসহ নেতাকর্মীরা।
