1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চীনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ২৫৩ Time View

চীনের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রোববার (১৬ জুলাই)। এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের জিনজিয়াং প্রদেশের তুরপান গিরিখাতের শানবো শহরে রোববার চীনের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বা ১২৬ ডিগ্রি ফারেনহাইট।

জিনজিয়াংয়ের সরকারি সংবাদমাধ্যম জিনজিয়াং ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, আরও পাঁচ দিন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে।

এর আগে চীনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৫ সালে। সে বছর দেশটির আয়দিং গিরিখাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিশাল আকারের এই গিরিখাতটি মূলত মরু এলাকা। বিপুল পরিমাণ বালিয়াড়ি এবং শুকনো হ্রদে ভরপুর এই এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০ মিটার বা ৪৯২ ফুট নিচে অবস্থিত।  

গত এপ্রিল থেকেই এশিয়ার দেশগুলো কয়েক দফা রেকর্ড-ব্রেকিং তাপমাত্রার মুখোমুখি হয়েছে। দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার অক্ষমতা নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়টি ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসের ২২ তারিখে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের মোহে শহরে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন দিনের তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা খাড়াভাবে নেমে গিয়েছিল প্রায় ৭৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, চীনের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা হলো ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছিল ১৯৬৯ সালে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com