1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০.৪৬ পিএম
  • ৩০১ Time View

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫৬০৯ ভোট।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।

তিনি জানান, নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে নৌকা প্রতীকে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ২৮,৮১৬ ভোট; একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ৫৬০৯ ভোট, গোলাপ ফুল প্রতীকে কাজী মো. রাশিদুল হাসান ৯০৩ ভোট, ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, সোনালি আঁশ প্রতীক ২০২ ভোট, লাঙ্গল প্রতীকে সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে বৈধ ভোট ছিল ৩৭০৩৭, বাতিল হয়েছে ৩৮৩ ভোট। মোট ভোট পড়েছে ৩৭৪২০টি, ভোট কাস্টিং হার ১১.৫১ শতাংশ। ভোটের আনুষ্ঠানিক ফল আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com