1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ২৪৫ Time View

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২.৬ কিলোমিটার (২০.৩ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউএসজিএস। যদিও প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ৯.৩ কিলোমিটার বলে জানানো হয়েছিল। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই সপ্তাহ আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। ইউএসজিএস এর তথ্য অনুসারে, আগেই সেই ভূমিকম্পটি শহরের প্রায় ১২ মাইল দক্ষিণে এবং ঈগল নদীর প্রায় দুই মাইল দক্ষিণে রেকর্ড করা হয়েছিল।

এ ভূমিকম্পের পরে অঞ্চলটিতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে বা কোনো হতাহত হয়েছে কিনা, এখনও জানা যায়নি।

এর আগে ২০২১ সালের জুলাই মাসের শেষের দিকে আলাস্কা উপদ্বীপে ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। স্থানীয় সময় রাত ১০টার পর আঘাত হানা ওই ভূমিম্পের জেরে সেসময়ও সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর জেরে সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com