1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্বে করোনা আর যুদ্ধে দরিদ্র সাড়ে ১৬ কোটি মানুষ

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১২.৫৪ পিএম
  • ৩০৬ Time View

করোনা মহামারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (ইউএনডিপি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবেন।

এই ১৬ কোটি ৫০ লাখ মানুষ হয় মহামারিতে কোনো না কোনো ভাবে চাকরি বা কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে তাদের ওপর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অন্তত সাড়ে সাত কোটি মানুষ মাত্র ২.১৫ ডলারে দিন কাটান। তাদের ‘অতি দরিদ্রের’ তালিকায় রেখেছে জাতিসংঘ।

এছাড়া, আরও অন্তত ৯ কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। যারা সংসার চালাতে দিনে গড়ে ৩.৬৫ ডলার খরচ করতে পারেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্তত ৩০০.৩ কোটি মানুষ এমন সব দেশে বসবাস করছেন, যেখানকার সরকার নাগরিকদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে থাকে।

অবিলম্বে তাই ওইসব দেশের ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com