1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৯.৪৫ পিএম
  • ৩০৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বঙ্গবন্ধু সরণি ও দুর্জয়মোড় এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় ওই কর্মসূচী পালন করা হয়।

পরে তারা প্রতিকার চেয়ে স্থানীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বরাবর একটি স্মারকলিপি জমা দেন। যার অনুলিপি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য, সচিব-বাণিজ্য মন্ত্রণালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর।

প্রতিবাদ সভা ও স্মারক লিপিতে ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে ভৈরবপুর মধ্যপাড়া ও দক্ষিণ পাড়া এলাকার কিছু উচ্ছৃঙ্খল কিশোর-যুবক নানান তুচ্ছ ঘটনায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর এই সংঘর্ষ চলাকালে তারা বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও স্থানীয় প্রশাসন এইগুলির সুষ্ঠু বিচার বা প্রতিকারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এক শ্রেণির লুটেরা সংঘর্ষের সুযোগে ভাংচুর আর লুটপাট করে ফাঁয়দা লুটছে। এতে করে ক্ষতিগ্রস্ত আর নি:স্ব হচ্ছেন নিরীহ ব্যবসায়ীরা। যাদের কোনো পক্ষের বিরোধের সাথে কোনোই সর্ম্পক নেই। এমন কি এইসব ব্যবসায়ীদের অধিকাংশের বাড়ি ভিন্ন ভিন্ন এলাকায়।

সর্বশেষ গত ৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে একই এলাকার দুইপক্ষের সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড়ের ২৫টিরও বেশী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে এই সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আলামীন, ইসলাম উদ্দিন, মঞ্জু মিয়া, উজ্জ্বল মিয়া, হোসাইন প্রমুখ। মানববন্ধন চলাকালে দুর্জয় মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com