1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

দক্ষিণ এশিয়ার বৃহৎ পয়ঃশোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১২.৪২ পিএম
  • ২৪৪ Time View

রাজধানী ঢাকার আফতাবনগর এলাকায় অবস্থিত দৈনিক ৫০ কোটি লিটার শোধন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব দাশেরকান্দি পয়ঃশোধনাগার কেন্দ্র (এসটিপি) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসটিপি উদ্বোধন করেন তিনি।

৩ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারটির দৈনিক ৫ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন প্রক্রিয়ার ক্ষমতা আছে। যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ। প্ল্যান্টটি ২০৩০ সালের মধ্যে সারা দেশে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে এসডিজি লক্ষ্য-৬ বাস্তবায়নে সহায়ক হবে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, মানুষের পানির চাহিদা পূরণের জন্য আমরা প্রথম সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করেছি। সেভাবেই শুরু হয় আমাদের পথ চলা।

তিনি বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরে বিএনপির আমলে ঢাকা শহরে শুধুমাত্র ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। সেটাও সম্ভব হয়েছে আমরা সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছি বলেই। এছাড়াও আমরা অনেক জায়গায় গভীর নলকূপ প্রতিষ্ঠা করে দিয়েছিলাম।

শেখ হাসিনা বলেন, সে সময়ে ঢাকার জনগণ ছিল এক কোটি ২০ লাখ। পানি উৎপাদন হতো দিনে ১২০ কোটি লিটার। আর ঢাকা ওয়াসার পানির বিলের মাত্র ৬৪ শতাংশ আদায় হতো। মোট রাজস্ব আদায় ছিল মাত্র ৩০০ কোটি টাকা।

তিনি বলেন, এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত পানি উৎপাদনে শতভাগ সক্ষমতা অর্জন করি। বর্তমানে ঢাকার প্রায় দুই কোটি ২০ লাখ মানুষের দৈনিক ২৬০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৭০ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে। আর রাজস্ব আদায় হচ্ছে শতভাগ।

গেল অর্থবছরে ঢাকা ওয়াসা দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com