1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

সাভারে পুলিশি তল্লাশি

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২.৫০ পিএম
  • ২১৬ Time View

স্টাফ রিপোটারঃ ঢাকায় একইদিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে সাভারে পুলিশি তল্লাশি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে। 

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন। 

চাকরিজীবী খাইরুল মামুন বলেন, প্রতিদিন ভোরে আশুলিয়া থেকে বাসে ঢাকার শ্যামলীতে অফিস করতে যাই আমি। কিন্তু আজ সকালে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি। যদিও যানজটের কারণে আমিন বাজারের আগেই বাস থেকে নেমে হেঁটে গিয়েছি। আমিনবাজার পুলিশ চেকপোস্ট পার হয়ে আবার ঢাকার ভেতরের লোকাল বাসে উঠে শ্যামলী এসেছি। 

তিনি আরও জানান, আমিনবাজারে অসংখ্য পুলিশ ঢাকার প্রবেশের বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। তাদের কাগজপত্র চেক করছে। মূলত আমিনবাজার থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। অনেক যাত্রী হেমায়েতপুর থেকে হেঁটেই আমিনবাজার আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক জানান, সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত আসা লাগছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুই জন জঙ্গি পালিয়েছিলো তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com