1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ইসলামী ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান ডাঃ তানভীর আহমেদ

  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২.৪০ পিএম
  • ২৭৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডাঃ তানভীর আহমেদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ২০০৯ সালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০১৭ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কার্ডিওলজিতে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন।

তিনি ২০১৭ সালে ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে এবং বর্তমানে উক্ত বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি জাতীয় ও আনÍর্জাতিক বিভিন্ন সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং এশিয়া প্যাসিফিক সোসাইটি অব কার্ডিওলজি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০২৩ সালে পিএইচএ প্রোগ্রামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যবেক্ষক ফেলোশিপ বৃত্তি লাভ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং জার্নালে তার ৩০ টিরও বেশি প্রেজেন্টেশন এবং প্রকাশনা রয়েছে।

তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ভারতে গুরুত্বপূর্ণ কোর্সসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিয়াক ইন্টারভেনশন ও বাংলাদেশ ইকোকার্ডিওগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যুগ্ম সচিব এবং আইপিডিআই (ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস) ফাউন্ডেশনের  বোর্ড সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com