1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদার টাকা না পেয়ে কুপিয়ে সাবেক সেনা সদস্য ও ইউপি সদস্যের চােখ নষ্ট করে দেওয়ার অভিযােগ

  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ২৯৪ Time View

রপগঞ্জ প্রতিনিধি: দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রপগঞ্জে মঈনুউদ্দিন আহমেদ মানিক নামের সাবেক সেনা সদস্য ও ইউপি সদস্যকে কুপিয়ে চােখ নষ্ট করে দেওয়ার অভিযােগ উঠেছে চাঁদাবাজদের বিরুদ্ধে।

গত রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (০৯ জুলাই) সকালে আহত ইউপি সদস্যের ছােট ভাইয়ের স্ত্রী তাহমিনা বাদী হয়ে রপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আহত ইউপি সদস্য মঈনুউদ্দিন আহমেদ মানিক কায়েতপাড়া ইউনিয়নর ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। 

মামলার বাদি তাহমিনা জানান, তার ভাসুর মঈনুউদ্দিন আহমেদ মানিক খলাবাড়ীর টেক থেকে কবরস্থান রাস্তা নির্মান কাজ করাচ্ছিলেন। ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ নাজমুল এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একই এলাকার ইব্রাহিম, শাহিন, শাকিল, সুলতান, মামুন, করিমসহ ৫০/৬০ জন মিলে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ভাসুর ইউপি সদস্য মঈনুউদ্দিন আহমেদ মানিকের উপর হামলা চালায়। এসময় হামলাকরীরা এলােপাতাড়ি কুপিয় ইউপি সদস্যের বাম চােখ নষ্ট করে ফেলে। পরে তার আত্মচিৎকারে তার স্বামী মুকুল আহমদ এগিয়ে আসলে তারা তাকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আশেপাশের লােকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য  কমপ্লক্সে নিয়ে গেলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন।     

রপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর  রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com