1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

রিজার্ভ এখন ২৯.৭৮ বিলিয়ন ডলার

  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১১.২২ এএম
  • ৪৬২ Time View

বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

বুধবার (৫ জুলাই) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন দুই মাসের ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের বিল পরিশোধ ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির পর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বৈদেশিক মুদ্রার এই স্থিতি দাঁড়াল।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সরোয়ার হোসেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। ওইদিন আকুর বিল পরিশোধ করতে ব্যয় করা হয় ১ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডেবিট (বাদ দেওয়া হয়) করা হয়। একইসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় ডলার। এরপর সন্ধ্যা নাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৯ বিলিয়ন ৭৮ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী দুইভাবে রিজার্ভের হিসাব করা হচ্ছে। এর একটি হলো মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠন করা ৬ বিলিয়ন ডলারের তহবিল বাদ দিয়ে। এই হিসাবে নিট রিজার্ভ ২৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

আকুর বড় ধরনের বিল পরিশোধের পরও রিজার্ভের এই স্থিতিকে ইতিবাচক বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র মো. কামরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্থিতির যে প্রোগ্রাম ঠিক করা হয়েছিল, নতুন অর্থবছরে প্রায় সেখানেই রইল। আগামীতে যেমন রিজার্ভ বাড়বে, সেই সঙ্গে রপ্তানি বিলও পরিশোধ করতে হবে। এর ফলে স্থিতিশীল থাকবে বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ।

রিজার্ভ বৃদ্ধির নিয়ামকগুলো আগামী দিনগুলোতে সহায়ক হবে। প্রবাসী আয় ইতিবাচক ধারাতে থাকবে, রপ্তানি আয়ও ভালো থাকবে। বৈদেশিক ঋণের কিস্তিগুলোও ছাড় হবে। এর ফলে রিজার্ভ সবসময়ই ইতিবাচক ধারাতে থাকবে, উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক।

২০২১-২২ অর্থবছরের আগস্ট মাসেও রিজার্ভের পরিমাণ ছিল ৪৮ বিলিয়ন ডলার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বাড়ে লাগামছাড়া। বাড়ে পরিবহন খরচ। চাপ পড়ে আমদানি ব্যয়ে। এতদিন রপ্তানি আয়, প্রবাসী আয়, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি ব্যয় মেটানো গেলেও পরিবর্তিত পরিস্থিতিতে আমদানি ব্যয় মেটাতে ডলারে টান পড়ে। এর ফলে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com