1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭.০২ পিএম
  • ২৪৮ Time View

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায়, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) সফলভাবে উদ্বোধন করেছে।

বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ডেপুটি গ্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মি. কিমিয়া সাআদত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, SICIP একটি সময়োপযোগী উদ্যোগ, যা উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সর্বোচ্চ ব্যবহার করে প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা সফল উদ্যোক্তা গড়ে তুলতে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, আর্থিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) শক্তিশালীকরণে এবং উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাওয়া ব্যাংকের জন্য গর্বের বিষয়। তিনি এসএমই খাত উন্নয়নে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন- এ ধরনের উদ্যোগ উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, বাস্তব জীবনে শেখা বিষয়ের প্রয়োগ এবং নৈতিক ব্যবসা চর্চার পরামর্শ দেন।

এর আগে, ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী’র স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তিনি জানান, এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন উদ্যমী তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে; যাতে তারা ব্যবসা জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা এবং ডিজিটাল সক্ষমতা বাড়াতে পারেন।

এসএমই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মেহেদী হাসান এবং সহ-প্রশিক্ষক হিসেবে রয়েছেন শরিফ হাসান মামুন। অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকেরা।

আগামী ২০ মে, ২০২৬ পর্যন্ত চলমান এ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের টেকসই ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com