1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

আওয়ামী লীগের সময়ে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৫.৫১ পিএম
  • ২৬৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি শেষ হওয়া সিটি করপোরেশনগুলোর দিকে তাকালে বোঝা যায়, আওয়ামী লীগের সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় ৷ তাছাড়া এটা সম্ভব হয়েছে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার জন্য।

সোমবার (৩ জুলাই) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়রকে শপথবাক্য পাঠ করিয়ে বক্তব্য দেন তিনি।

একই স্থানে দুই সিটির কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে। এর আগে, সকাল ১০টায় খুলনা, গাজীপুর ও বরিশাল সিটির মেয়ররা শপথ নেন প্রধানমন্ত্রীর কাছে।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময়ে নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সম্প্রতি শেষ হওয়া সিটি করপোরেশনগুলোর দিকে তাকালে সেটাই স্পষ্ট হয়। আর গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার জন্যই এসব সম্ভব হচ্ছে ৷

পাঁচ সিটির মেয়রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভোট ও এলাকা দেখে নয়। জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের ৷

বিএনপির দুঃশাসন ও নৈরাজ্যে অবৈধ সরকার ক্ষমতা নিয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই দিন যেন আর না ফেরে৷ নির্বাচন সুষ্ঠু হচ্ছে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভোট বা এলাকা দেখে উন্নয়ন করে না আওয়ামী লীগ সরকার। সিটি করপোরেশনগুলোর উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে জনপ্রতিনিধিদের নির্দেশনাও দেন তিনি ৷

রাজশাহী সিটিকে দৃষ্টিনন্দন শহরে পরিণত করায় লিটনকে ধন্যবাদ জানিয়ে সিলেটের মেয়রকে রাজশাহী শহর ঘুরে দেখার আমন্ত্রণ জানান শেখ হাসিনা। বলেন, এসব নগরে আরো উন্নয়ন করতে হবে৷ প্রত্যেক মেয়র নিজ নিজ এলাকার সৌন্দর্য বর্ধনের কাজ করে সিটি করপোরেশনগুলোকে নান্দনিকতায় ভরিয়ে তুলতে পারেন৷ যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে আছে সরকার; নদীগুলো আবারও ড্রেজিং করতে হবে৷ জনগণের সেবা করবেন এমনটাই আশা করি ৷

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভালো মানের হোটেল থাকলে রাজশাহীতেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব। এক্ষেত্রে ব্যবসায়ীরা উদ্যোগ নেবেন বলে আশা করি৷’

সম্প্রতি শেষ হওয়া পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পেলেন৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই ধাপে অনুষ্ঠিত হয় মেয়র ও কাউন্সিলরদের এ শপথগ্রহণের আয়োজন ৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com