1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

আইএফআইসি ব্যাংকের মেহেরপুর, নীলফামারী ও লালমনিরহাট শাখার শুভ উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে সারাদেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মেহেরপুর, নীলফামারী ও লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের নতুন তিনটি শাখার উদ্বোধন হয়েছে।

সম্প্রতি মেহেরপুর সদরে হোটেল বাজার রোডে উদ্বোধন হয়েছে আইএফআইসি ব্যাংকের মেহেরপুর শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম রসুল, সভাপতি চেম্বার অফ কমার্স, মেহেরপুর।

একই দিনে নীলফামারী জেলার হাজী মহসিন রোডের উত্তরা মিলস ভবনে যাত্রা শুরু করে আইএফআইসি ব্যাংকের নীলফামারী শাখা। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এস.এম.শফিকুল আলম ডাবলু, সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নীলফামারী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোহাম্মদ শাহরিয়ার, ওসি, নীলফামারী সদর থানা পুলিশ।

একই ধারাবাহিকতায় লালমনিরহাট সদরের লালমনিরহাট চার্চ মিশনারি ভবনে উদ্বোধন হয় আইএফআইসি ব্যাংকের লালমনিরহাট শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com