বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী

রাজধানীর সড়কেই সাঁতার কাটছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৫০ Time View

স্টাফ রিপোটারঃ রাজধানীসহ সারা দেশে ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত টানা ৪ দিন বৃষ্টি ঝরছে। রাজধানীতে বৃষ্টি উদ্‌যাপন ও ভোগান্তি পোহানো দুটোই চলছে সমান তালে।

বর্ষার বৃষ্টি একেবারে জেঁকে বসেছে। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই বের হচ্ছেন বাইরে। কেউবা ঘুরতে, কেউ আবার প্রয়োজনে।

তবে শনিবার (১ জুলাই) দুপুরের পর যারাই বাইরে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বৃষ্টির কবলে। এদের মধ্যে কেউ ভিজে ভিজে বৃষ্টি উদ্‌যাপন করছেন, কেউ আবার ভোগান্তি পোহাচ্ছেন।

রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কাওরানবাজার, হাতিরঝিল, মিরপুর, ৩০০ ফিট ও উত্তরার বিভিন্ন এলাকায় জমে গেছে পানি। শাহবাগে মেট্রোরেল ও রাস্তা সংস্কারের কাজ চলায় ওদিকের রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন; তাদের ভোগান্তির শেষ নেই।

রাজধানীর হাতিরপুল কাঁঠালবাগানের বাসিন্দা সৈয়দ আসাদুজ্জামান বলেন, না দেখলে বিশ্বাস করবেন না, বৃষ্টির ফলে অলিগলিতে শুধু পানি না স্রোতের সৃষ্টি হয়েছে। দশ-পনের মিনিটের বৃষ্টিতে এত পানি জমেছে যে শিশুরা সাঁতার পর্যন্ত কাটতে পারছে।

যারা ভেবেছেন গাড়ি বা সিএনজি অটোরিকশায় চড়লে ভিজতে হবে না, তাদের দশা হয়েছে আরও করুণ। বৃষ্টির পানি ঢুকে স্থানে স্থানে গাড়ি ও অটোরিকশা বিকল হয়ে আছে। যাত্রী ও চালক উভয়কে সিএনজি বা গাড়ি ঠেলে পার করতে হচ্ছে।

বৃষ্টিতে পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া হামিদ জামান বলেন, ঈদের ছুটি আজ শেষ হয়ে যাচ্ছে। ভাবলাম বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাই। একবার শাহবাগে এসে বৃষ্টির জমে থাকা পানিতে সিএনজি নষ্ট হলো, আবার মিরপুর ১০ নম্বর গিয়ে সিএনজি নষ্ট হলো। ঘুরবো কী ভাই! নষ্ট সিএনজি ধাক্কায়ে কুল পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS