1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

গাইবান্ধায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত

  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৫.১৩ পিএম
  • ২৬৫ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ শুক্রবার সকালে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন প্রাইভেট কারের চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেট কারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)। তাঁদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মিজান কুমিল্লার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার। তিনি স্থানীয় মানুষের বরাত দিয়ে মুঠোফোনে বলেন, প্রাইভেট কারের চালক একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। কারটি সকালে পান্তাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের কোনো যাত্রী আহত হননি। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পলাতক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com