1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৪.১৬ পিএম
  • ৩২৪ Time View

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে এবারের ওয়ানডে বিশ্বকাপে ৬ ভেন্যুতে নিজেদের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে মুম্বাই, কলকাতা, পুনে, ধর্মশালা, দিল্লি এবং চেন্নাইয়ে হবে বাংলাদেশের খেলা। বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনেই মাঠে নামবে তামিম ইকবালের দল। ৭ অক্টোবর ধর্মশালাতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১৪ অক্টোবর চেন্নাইয়ে হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড লড়াই।

ভারতের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে পুনেতে, ১৯ অক্টোবর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর খেলবেন সাকিব আল হাসানরা। বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলের বিপক্ষে বাংলাদেশের খেলা ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে। একই মাঠে বাবর আজমের পাকিস্তানের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। ৩১ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচটি। বাছাই পর্বে রানার্সআপ হওয়া দলের সঙ্গে বাংলাদেশের খেলা দিল্লিতে ৬ নভেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এদিকে ভারত-পাকিস্তানের দ্বৈরথ হবে আহমেদবাদে ১৫ অক্টোবর। রাউন্ড রবিন পদ্ধতি হওয়ায় প্রতিটি দলের বিপক্ষেই একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দেশগুলো। ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। মাঝে ১৫ ও ১৬ নভেম্বর হবে সেমিফাইনাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com