1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ, চাঁদপুর ও গাইবান্ধা শাখার শুভ উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ১১.৫৯ পিএম
  • ৫৮০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে সারাদেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে গোপালগঞ্জ, চাঁদপুর ও গাইবান্ধাতে আইএফআইসি ব্যাংকের নতুন তিনটি শাখার উদ্বোধন হয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জ জেলা সদরের এমদাদুল হক প্লাজায় উদ্বোধন হয়েছে আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস মো: রফিকুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ২০ই জুন, ২০২৩ (মঙ্গলবার) যাত্রা শুরু করে আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখা। চাঁদপুর সদর থানার জে এম সেনগুপ্ত রোডে অবস্থিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোতাব্বার হাসান।

একই ধারাবাহিকতায় এর আগে ১৮ই জুন, ২০২৩ (রবিবার) গাইবান্ধার সার্কুলার রোডে অবস্থিত ফিরোজা মার্চেন্ট প্লাজাতে উদ্বোধন হয় গাইবান্ধা শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com