1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ১১.৫৭ পিএম
  • ৩১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৬ জুন ২০২৩ তারিখে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব কাজী খুররম আহমেদ, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘আহ্ধসঢ়; সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, ব্যাংকের বহিঃনিরীক্ষক শফিক বসাক এন্ড কোং এর সিনিয়র পার্টনার জনাব সম্পদ কুমার বসাক এফসিএ, এজিএম এর ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জনাব মোঃ ইকবাল হোসেন এফসিএ, ডিএসই পর্যবেক্ষক হিসেবে জনাব সাইদুর রহমান ভুঁইয়া এবং সিএসই পর্যবেক্ষক হিসেবে জনাব নাজমুল হক চৌধুরী সহ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।

সভা পরিচালনা করেন ব্যাংকের ভারপ্রাপ্ত কো¤পানি সেক্রেটারি জনাব মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

সভায় ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের ব্যবসায়িক সূচকসমূহ এবং সার্বিক অগ্রগতি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন। তিনি ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরো বৃদ্ধি পূর্বক আকর্ষনীয় লভ্যাংশ প্রদানের লক্ষ্যে কাজ করতে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আহŸান জানান।

সভার প্রারম্ভে স্বাগত ভাষণ দেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হাবিবুর রহমান। উল্লেখ্য, ২৪তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং ২.৫% বোনাস ও ২.৫% নগদ লভ্যাংশ প্রদান ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর নাম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি -তে পরিবর্তন করা সংক্রান্ত স্পেশাল রেজুলেশন সহ অন্যান্য সকল আলোচ্যসূচী শেয়ারহোল্ডারবৃন্দ কর্তৃক অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com