1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

পিপলস লিজিংয়ের ৭৭ ঋণখেলাপিকে হাইকোর্টে তলব

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১১.০৫ এএম
  • ৫৬২ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) ৭৭ জন ঋণখেলাপিকে হাইকোর্টে তলব করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি কোর্ট) হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঋণ নিয়ে তা ফেরত দেওয়ার শর্তে আদালত থেকে সময় নেওয়ার পরও নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত না দিয়ে শর্ত ভঙ্গ করায় তাদের তলব করেছে আদালত। পিপলস লিজিং থেকে এই ৭৭ জন ঋণখেলাপিকে আগামী ১১, ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে পিপলস লিজিংয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পিপলস লিজিংয়ে আমানতকারীদের জমা আছে ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের আমানত রয়েছে সাড়ে ৭শ’ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের বড় অংশই নানা অনিয়মের মাধ্যমে বের হয়ে যাওয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com