1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

আমাদেরও ভিসানীতি আছে, সবাইকে ভিসা দেই না

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩, ৯.৫৬ পিএম
  • ২৫৭ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেরও নিজস্ব ভিসানীতি আছে, সবাইকে আমরা ভিসা দেই না। যারা একাত্তরে নৃশংসতা করেছে তাদের ভিসা দেওয়া হয় না। সে কারণে মার্কিন ভীসানীতির বিষয়টি ঠাণ্ডা মাথায় বিবেচনারও আহ্বান জানান তিনি।

বুধবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে উপকূলীয় এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা না দিলে না দিক। প্রতিদিনই তো অ্যাম্বাসিতে কয়েক হাজার মানুষ ভিসার আবেদন করে। সেখানে অনেকেই ভিসা পায় না। আর যারা নির্বাচন হতে দেবে না বলে, আগুন দেবে বলে- তাদের যদি ভিসা না দেয়, তাহলে এটা ভালো।

ইউরোপীয় ইউনিয়নকে বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আমাদের কর্তা নয়। যুক্তরাজ্য, ফ্রান্স, ভারতে সবাই ভোট করে না, তবে কেউ বলতে পারে না ভোট হতে দেবো না। পুড়িয়ে ফেলবো, নির্বাচনে আসতে দেবো না, এ কথা বলার অধিকার আছে কারও? এসব অবৈধ কথা। খেলতে গেলে খেলার নিয়ম আছে। ফিফা নিয়ম তৈরি করেছে। আমাদের এখানেও রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে।

উন্নত গণতন্ত্র বিষয়টিকে ‘সাবজেক্টিভ ম্যাটার’ উল্লেখ করে এমএ মান্নান বলেন, গণতন্ত্র মাপার কোনো পদ্ধতি নেই। আপনি বলতে পারবেন না এখানে ৮০ শতাংশ বা ৯০ শতাংশ গণতন্ত্র আছে।

‘রাতের ভোটের’ কোনো প্রমাণ নেই দাবি করে মন্ত্রী বলেন, শুধু প্রেসক্লাবের সামনেই এসব বলা হয়। আমাদের বন্ধু রাজনীতিকরা শুধু অভিযোগ করেন। পারলে প্রমাণ দেন।

এসময় নিজেদের অগ্রাধিকার নিজেদের ঠিক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, গ্রামের মানুষ সড়ক, সেতু, বিদ্যুৎ চায় না, তারা টিউবওয়েল চায়, একটি ভাতার কার্ড চায়।

উন্নত দেশের চাহিদা আর আমাদের চাহিদা এক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ফ্রান্স বা উন্নত রাষ্ট্রগুলো হয়তো বা নিউক্লিয়ার চায়, উন্নত গাড়ি চায়। তবে আমাদের দেশের মানুষ ভাত চায়, নিরাপদ পানি চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com