1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরব পৌরসভার প্রায় ৭৩ কোটি ৫১লাখ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩, ১১.০১ এএম
  • ৩১০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রায় ৭৩ কোটি ৫১লাখ টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।

এবারের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।

এবারের অর্থ বছরে ৭৩কোটি ৫১লাখ ৩৯ হাজার ৮৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি। যা ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৯৮ কোটি ৩২ লাখ ৯২ হাজার ১৩০ টাকার

বাজেটে আয় ধরা হয়েছে ৭৩কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা। এরমধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৪৬৩ টাকা। পানি সরবরাহ শাখা থেকে ১ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৬২১ টাকা। এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৮ লাখ ৯০হাজার ৬২১টাকা।

প্রস্তাবিত বাজেট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব মোঃ  ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ বাদশা আলমগীর,প্যানেল মেয়র মমিনুল হক রাজু, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ,উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন- পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com