1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আঞ্জুমান মুফিদুলকে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দেবে জিপি!

  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৪.১৩ পিএম
  • ২৪০ Time View

নিজস্ব প্রতিবেদক: সামাজিক কল্যাণ ও দাতব্য কার্যাবলী সম্প্রসারিত করতে জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামকে বিনামূল্যে নির্দিষ্ট সংখ্যক এসএমএস পাঠানোর সুবিধা দেবে গ্রামীনফোন। রোববার (১৮ জুন) রাজধানীর জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চিুক্তি সই হয়। চুক্তির আওতায় নিজেদের দাতব্য কার্যাবলী প্রচারে ২০ লাখ এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবে আঞ্জুমান মুফিদুল ইসলাম।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিক্সন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই এসএমএস ব্যবহারের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলাম জনকল্যাণমুখী কার্যক্রমে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাবে এবং সার্বিক সচেতনতা গঠনের পাশপাশি প্রতিষ্ঠানটির মহৎ উদ্দেশ্যের সাথে সম্ভাব্য দাতাদের একাত্ম সৃষ্টির প্রচেষ্টা চালাবে।

উল্লেখ্য, ২০২১ সালেও সংস্থাটিকে বিনামূল্যে ২০ লাখ এসএমএস পাঠানোর সুবিধা দেয় গ্রামীণফোন। এছাড়াও, ২০১৪ সালে আঞ্জুমান মুফিদুল ইসলামের অ্যাম্বুলেন্স এবং ফ্রিজিং গাড়ির জন্য গ্রামীণফোন ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সুবিধা প্রদান করে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির যানবাহন ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকরী হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com