1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

বাকিতে সিঙ্গারা না দেওয়ায়, রূপগঞ্জে গরম তেল ঢেলে দোকানদারের শরীর জলসে দিল মাদকসেবী

  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১২.২৭ পিএম
  • ২৭৮ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মাদক সেবী গরম তেল ঢেলে  রিপন মিয়া (২৭) নামের এক পুরি সিঙ্গারা ও মুদিমনোহরী দোকানদারের শরীর জ্বলছে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ১৯ জুন রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা।

দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়া একটি পুরি-সিঙ্গারার দোকান রয়েছে। টঙ্গীরঘাট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার একজন মাদকসেবী। প্রায় সময়ই মাদকসেবি রাব্বি রিপন মিয়ার দোকানে বাকিতে পুরি সিঙ্গারা খেত। সোমবার রাত আটটার দিকে মাদকসেবী রাব্বি রিপন মিয়ার দোকানে গিয়ে বাকিতে সিঙ্গারা খেতে চায়। তখন রিপন মিয়া তাকে বলে আগেও বাকি রয়েছে এখন আর বাকি দেওয়া যাবে না। একথা বলায় রিপনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে মাদকসেবী রাব্বি।

এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সামনে কড়াইয়ে থাকা পুরি সিঙ্গারা ভাজার হাতল দিয়ে গরম তেল রিপন মিয়ার শরীরে ঢেলে দেয়। এসময় রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে আত্মচিৎকার শুরু করেন। পরে মাদকসেবী রাব্বি স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রিপন মিয়াকে  ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com