শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক সাফায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২২৫ Time View

রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।

২০০১ সালে তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন। এর আগে ২০০০ সালে তিনি বিআরসি’র মাধ্যমে অগ্রণী ব্যাংকে অফিসার হিসেবে এবং ১৯৯৯ সালে কুমিল্লার বড়ধুশিয়া আদর্শ কলেজে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।

উল্লেখ্য, তিনি সরকারি ব্যাংকসমূহে পদোন্নতিপ্রাপ্ত মোট ৩৫ জন মহাব্যবস্থাপকের মধ্যে সম্মিলিত মেধায় ১ম স্থান অর্জন করেন। অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে কর্পোরেট শাখাসহ বিভিন্ন শাখায় ডেক্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং, ডিসিপ্লিন অ্যান্ড আপীল, এমডির মনিটরিং সেল, বোর্ড সচিবালয়সহ বিভিন্ন বিভাগ এবং ডিজিএম হিসেবে কুমিল্লা জোনাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দুইজন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসর সময়ে তিনি লেখালেখি করতে পছন্দ করেন। ব্যাংকিং বিষয়ে তাঁর লেখা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

মোহাম্মদ সাফায়েত হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে বিভিন্ন বিষয়ে দেশে ১৭টি ও বিদেশে ১টি প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঘোলখার গ্রামে। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS