রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অ্যাম্বাসি ফুটবল ফেস্ট এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ফ্রান্স-জার্মানি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে হাক্কানি পাল্প ‘দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না’- তারেক রহমান মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীবকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ আসামী আটক ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী

প্যাসিফিক ডেনিমসের বোনাস লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৫৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস ১ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির পরিচালনা ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বোনাস লভ্যাংশের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই বোনাস লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আগামী ১৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে প্যাসিফিক ডেনিমসের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS