1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩, ১০.৫৬ এএম
  • ২৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ‌্যকার আসন্ন একমাত্র টেস্টসহ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি।

(মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে। 

এদিন সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু এবং টাইটেল স্পন্সর ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান উপস্থিত ছিলেন। এ সময় টিটু বলেন, ‘ওয়ালটনকে ধন‌্যবাদ জানাই। ওয়ালটন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের পরিবারের একটি অংশ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের পথচলা। কখনো তারা টাইটেল স্পন্সর। কখনো কো-স্পন্সর। সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তারা থাকে। আশা করছি ক্রিকেটের সঙ্গে তাদের এই পথচলা অব‌্যাহত থাকবে।’

ওয়ালটনের চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটন গ্রুপের বন্ধুত্ব অনেক পুরোনো। ১২-১৩ বছর ধরে ক্রিকেটের সেবায় আমরা ওয়ালটন গ্রুপ যুক্ত। আমরা সেই সুযোগটি পেয়েছি। এজন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন‌্যবাদ জানাতে চাই। আমরা ক্রিকেটের সঙ্গে নিজেদের ব্র‌্যান্ডকে অ‌্যাসোসিয়েট করে যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছি তা সত‌্যিই অভূতপূর্ব। বাংলাদেশের বাইরের মানুষ আমাদের দেশ নিয়ে যদি তিনটি কথা বলে একটি অবশ‌্যই থাকে ক্রিকেট। ক্রিকেটের মাধ‌্যমেই আমাদের দেশের অনেক পরিচিতি হয়েছে। সেই ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকায় ওয়ালটন গ্রুপ গর্বিত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com