1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে শিমুলকান্দি ইমামেরচরে জোর পূর্বক জমি দখলের অভিযোগ 

  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩, ৬.১৯ পিএম
  • ৩০৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জোর পূর্বক জমি দখলের অভিযোগ ওঠেছে। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচরে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, শিমুলকান্দি গ্রামের নোয়ারিশ আলি ১৯৮৪ সালে একই ইউনিয়নের ইমামেরচর গ্রামের রোস্তম আলী গংদের কাছে ৩০ শতাংশ জমি বিক্রি করেন। এরপর থেকে রোস্তম আলী গংরা জমিটি ভোগ দখল করে আসছে। এক পর্যায়ে বাউসমারা গ্রামের জিয়া উদ্দিনের স্ত্রী নাজমা বেগমের কাছে বিক্রি করে দেন রোস্তম আলী গংরা। পরে নাজমা বেগমের কাছ থেকে আবার ইমামেরচর গ্রামের রোস্তম আলীর ছেলে শাহজাহান মিয়া ২০১৬ সালে জমিটি ক্রয় করে ভোগ দখল করে আসছেন।

শাহজাহান মিয়ার স্ত্রী নার্গিস বেগমের দাবী, জমিটি ক্রয় সূত্রে আগেও তাদের ছিল, এখনও তারাই মালিক। যদিও বাউসমারা গ্রামের নাজমা বেগমের কাছে একবার বিক্রি করা হয়ে ছিল। ২০১৬ সালে তার কাছ থেকে জমিটি আবার তারাই কিনে নিয়েছেন। কিন্তু  শিমুলকান্দি গ্রামের আহাদ মিয়া, শাজাহান মিয়া, নেকবর মিয়া, মিন্নত আলীকে সঙ্গে নিয়ে ইমামেরচর গ্রামের আজাহারুল ইসলাম ফিরোজ জমিটি জোর পূর্বক দখলের চেষ্টা করছে। তিনি আরও জানান, তারা একটি জাল দলিলের মাধ্যমে আমাদেরকে হয়রানি করছে। ফলে এ নিয়ে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে। 

এদিকে অভিযোগ অস্বীকার করে আহাদ মিয়া, শাজাহান ও মিন্নত আলী বলেন, ১৯৮২ সালে নোয়ারিশ আলি তার ৩ ছেলে জিন্নত আলি, মেহের আলি ও নুর আলির কাছে পুরো জমিটি বিক্রি করে দেন। পরবর্তীতে ২০১৭/২০১৮ সালে আমরা তাদের কাছ থেকে জমিটি কিনে নিয়েছি। একই সঙ্গে নামজারিও (খারিজ) করা হয়। শুধু তাই নয়, ইমামেরচর গ্রামের রোস্তম আলীর ছেলে শাহজাহান মিয়া আদালতে যে মামলাটি দায়ের করেছেন। সে মামলার রায়ও ১৮/০৪/২৩ইং তারিখে আমাদের পক্ষেই এসেছে। এছাড়া আজহারুল ইসলাম ফিরোজের দাবী, জমিটি কেনার পর তিনি ড্রেজারের মাধ্যমে বালু ফেলে উচু করে গাছের চারা রোপন করেছেন। তারপরও রোস্তম আলীর ছেলে শাহজাহান মিয়া গংরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ইপি সদস্য ও প্যনেল চেয়ারম্যান মো. নাছির উদ্দীন বলেন, একটি পক্ষ শক্তি প্রয়োগ এবং জাল দলিলের মাধ্যমে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে চাইছে। এ ছাড়া আর কিছুই না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com