বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ২০২৫ সালের সাফল্য পর্যালোচনা ও আগামীর কৌশল নির্ধারণ নির্বাচনী নিরাপত্তায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক কড়াইল বস্তিতে উঁচু দালান নির্মাণের ঘোষণা তারেক রহমানের দেশ ছেড়ে পালাতে হয়—এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না: তথ্য উপদেষ্টা বাসর রাতে ‘কনে বদল’ অভিযোগ, ঠাকুরগাঁওয়ে বিয়ের আনন্দ গড়াল আদালতে ২৩ বছর পর নোয়াখালী সফরে তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউস এসোসিয়েশন সংগঠনের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বায়ার্স কাউন্সিল মো. নজরুল ইসলাম নান্টু’র বহিষ্কারাদেশ সাতক্ষীরার শ্রীরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঈদে মেরাজ শরিফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৭ Time View

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ২১৯টি ইউপিতে ভোট হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুযারি, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৩ জানুয়ারি, এবং ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।

ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপির সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ইসি সচিব বলেন, ধাপ হিসেবে এটাই শেষ। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে।

প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০০ ইউপির ভোট রোববার। ২৩  ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট হয়। এরপর ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS