শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

উৎসবমুখর পরিবেশে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার সকাল সাড়ে ৮টায় এই জামাত শুরু হয়। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে এই জামাতে অংশ নেন। এ ছাড়াও প্রধান ঈদ জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

এদিকে বায়তুল মোকাররমে সকাল ৭টা ও সকাল ৮টার ঈদ জামাত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন। দ্বিতীয় জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। জাতীয় মসজিদে সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় আরও তিনটি জামাত অনুষ্ঠিaত হবে। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন ইমামতি করবেন। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী দায়িত্ব পালন করবেন। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

জাতীয় ঈদগাহসহ রাজধানীর সব ঈদ জামাতস্থলে কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় রেখে নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় রোড ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS