1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কমে যাচ্ছে মাথাপিছু আয়

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ১০.০২ পিএম
  • ২৭৩ Time View

মাত্র মাস তিনেক আগে সরকারের একজন সিনিয়র মন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, রাত পোহালেই আমাদের মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। আমরা টেরও পাচ্ছি না। আর অর্থমন্ত্রীতো মাথাপিছু আয় বৃদ্ধি নিয়ে নিয়মিত বাগাড়ম্বর করে গেছেন বছরের পর বছর।

তবে এবার ঘটছে ঠিক বিপরীত ঘটনা। কমে যাচ্ছে মাথাপিছু আয়। কিন্তু জাতি টেরও পাচ্ছে না। আর আয় বৃদ্ধির দাবি করে মুখে খই ফোটানো মন্ত্রীরা এবার একেবারেই নিরব।

রবিবার (১১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। অথচ এক বছর আগে ২০২১-২২ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২৪ ডলারে।

সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে রোববার অর্থমন্ত্রী মাথাপিছু আয়ের নতুন পরিসংখ্যান জানিয়েছেন। তবে মাথাপিছু আয় কমে যাওয়ার বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন তিনি। আর তা করতে গত বছরের আয়ের সাথে তুলনা না দেখিয়ে ১৪ বছর আগের আয়ের সাথে তুলনা দেখিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার। সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। সে লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, গত অর্থবছরে (২০২২-২৩) মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় কমেছে বার্ষিক মাথাপিছু আয়। ২০২০-২১ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। ২০২১-২২ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮২৪ ডলারে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত ও দেশে চলমান ডলার সংকটের প্রেক্ষাপটে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়, এতে ডলারের অংকে মাথাপিছু আয়ও কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-অনুসারে, গত ছয় বছরে দেশে মাথাপিছু আয় ৯৩ শতাংশের বেশি বেড়ে ৭ হাজার ৬১৪ টাকায় দাঁড়িয়েছে। ২০১৬ সালে দেশের নাগরিকদের মাথাপিছু মাসিক গড় আয় ছিল ৩ হাজার ৯৩৬ টাকা। সে হিসাবে, গত ছয় বছরে তা বেড়েছে ৩ হাজার ৬৭৮ টাকা। বিবিএস জরিপের তথ্য অনুসারে, দেশের প্রতিটি পরিবার মাসে গড়ে ৩২ হাজার ৪২২ টাকা আয় করে। প্রতি প্ররিবারে চারজনের সামান্য বেশি সদস্য ধরে মাথাপিছু আয় দাঁড়ায় ৭ হাজার ৬১৪ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com