1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ৬৮ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ‘শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা সুসংহত করতে ধর্মের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা সুসংহত করতে ধর্মের ভূমিকা অপরিহার্য। কোন সমাজ থেকে যখন ধর্মের সঠিক শিক্ষা হারিয়ে যায়, তখন সেই সমাজ অন্যায় অবিচারে পূর্ণ হয়ে ওঠে।

বর্তমানেও তাই হয়েছে- মানুষের নৈতিক ও চারিত্রিক অধঃপতন চরম আকার ধারণ করেছে। ফলে কঠোর থেকে কঠোরতর আইন করেও অপরাধ দমন করা যাচ্ছে না। শনিবার (৩ অক্টোবর) টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে হেযবুত তওহীদ ওই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, হেযবুত তওহীদের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন,  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পা প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত আমলের ধর্ম নয়, এটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। মানুষের ইহকাল ও পরকাল, উভয় জগতের সমাধান রয়েছে এখানে। রাসুলুল্লাহ (স:) ও তার সাহাবীরা ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে অন্যায় অশান্তি দূর করেছিলেন।

প্রধান অতিথি হেযবুত তওহীদের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এ সময় সবাইকে ধর্মের সঠিক শিক্ষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com