1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

চীনে পৌঁছেছেন মেসিরা

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১২.৫৮ পিএম
  • ২৮১ Time View

এ মাসে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ জুন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের বেইজিং শহরে। এ ম্যাচকে সামনে রেখে শনিবার (১০ জুন) চীনে পৌঁছেছে মেসি বাহিনী।

প্রথম দফায় চীনে পৌঁছান এজেকুয়েল প্যালাসিওস ও ফাকুন্দো বুনানত্তে। কয়েক ঘণ্টা পর নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরোও যোগ দেন তাদের দলে। এরপর বেইজিংয়ে পা রাখেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো প্যারাদেস, লো সেলসো, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে বলছে, আজই একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির কোচ লিওনেল স্ক্যালোনির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। এরপর ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেবে কাতার বিশ্বকাপ জয়ীরা। সেখানে গেলোরা বুং স্টেডিয়ামে ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

আর্জেন্টিনা দল

এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পাজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দা মেদিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্কাস আকুনা, লেয়ান্দ্রো প্যারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাডা, লো সেলসো, লুকাস ওকাম্পস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, জিওভান্নি সিমিওনে, আলেহান্দ্রো গারনাচো ও নিকো গঞ্জালেস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com