1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কাউন্সিলর রনির উদ্যোগে বরিশালে নজর কাড়ছে দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ২৫৬ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিভাগের মধ্যে এই প্রথম বরিশাল নগরীতে স্থাপন করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা।

নগরীর ৫নং ওয়ার্ডের প্রধান সড়কের ২নং গলির মুখে এই ফোয়ারাটি নির্মিত হয়েছে।

নান্দনিক এই ফোয়ারাটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। এক সময়ের অবহেলিত ওয়ার্ড হিসেবে পরিচিত পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা তৈরিতে খুশি ওয়ার্ডবাসীরা। মিজান হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের এই পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা হবে কোনোদিন ভাবিনি, এটি হয়েছে শুধুমাত্র আমাদের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির জন্য। আর এমন একটি স্থাপনা তৈরির জন্য কাউন্সিলর রনির কাছে আমরা কৃতজ্ঞ।

আতিকুর রহমান নামে ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা বলেন, এমন একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা আমি এর আগে কোনদিন দেখিনি। এটি আমাদের ওয়ার্ডেই তৈরি করা হলো, এর জন্য আমরা গর্বিত।

আবিদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমি ১৬নং ওয়ার্ডের বাসিন্দা। এক বন্ধুর মাধ্যমে এই ফোয়ারাটির কথা শুনে দেখতে এলাম। খুবই সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে। যা দেখে অনেক ভালো লেগেছে।

বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ইসলামিক এই ফোয়ারাটি চালু করা হয় চলিত মাসেই। ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনির ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন এই স্থাপনাটি বাস্তবায়ন হয়েছে।

অবহেলিত এই ওয়ার্ডটিতে আধুনিকতার ছোঁয়া দিতে এই ফোয়ারাটি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের থেকে আমাদের এই ওয়ার্ডটি অবহেলিত ছিলো। সেই অবহেলিত ওয়ার্ডটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ অনেক কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, আসলে আমাদের এই ওয়ার্ডটিকে কলোনি বা অন্যভাবে চিন্তা করে অনেকে সেখান থেকে বেড়িয়ে এসে সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই ছিলো আমার মূল উদ্দেশ্য। তাই এই দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com