1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১২.০৭ পিএম
  • ২৭১ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ জুন) রাত আটটায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে ঘটে হত্যাকাণ্ডের ঘটনা।

হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কালাদিসহ আশপাশের এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 

নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান জানান, রাত আটটার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদসপাতাল মরগে পাঠানো হয়। 

হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com