1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে

  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৯.২৪ পিএম
  • ৩১১ Time View

দেশে এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। আগামী দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৭৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। কয়লা এলেই চালু হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে দেশে নিত্যপণ্যের বাজারগুলো সরকার নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। পেঁয়াজ আমদানি করায় এখন দাম কমেছে। বাজারে নজরদারি রাখা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. আবু নঈম শেখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com