1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫.৫২ পিএম
  • ৩৮৩ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে তেল, গ্যাস সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত  যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয় পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান। হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ব্রিটেন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমেই যুক্তরাজ্যে পদার্পণ করলে তাঁকে ব্যাপক সম্মান দেয়ায় রাষ্ট্রপতি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বৃটেনের জনগণের প্রতি  গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সেই থেকেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের  একসাথে পথ চলা শুরু এবং কালের পরিক্রমায় এই সম্পর্ক আজ  দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  বাসসকে জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি যুক্তরাজ্যের নতুন রাজাকে অভিনন্দন জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের অংশীদারিত্ব মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, এই অব্যাহত উন্নয়নে তার দেশ সব সময় বাংলাদেশের পাশে থাকবে। হাই কমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির  সহযোগিতা কামনা করেন ।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া,  সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত)  মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com