1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

আর্জেন্টিনা ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটেই

  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১১.০২ এএম
  • ৩৪৯ Time View

এশিয়া সফরে আসছে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। ১৫ জুন বেইজিংয়ে তাদের সফরের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দাম ধরা হয় আকাশছোঁয়া। যা নিয়ে চীনে হয় প্রবল সমালোচনা।

অনেকেই ধারণা করেছিলেন, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচটির টিকিট বিক্রিতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হবে আয়োজকদের। বাস্তবে দেখা গেলো তার উল্টো চিত্র। প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর সেগুলো শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে এই খবর।

যদিও প্রথম পর্যায়ে ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে, সেটি নির্দিষ্ট করে বলেনি ‘টিওয়াইসি স্পোর্টস’। তবে বোঝাই যাচ্ছে, বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

বেইজিংয়ে এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৮২ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার টাকা)। এমন উচ্চমূল্যের পরও টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় এই ম্যাচের টিকিট ছাড়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com