1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

৬৫ বছরে রেকর্ড তাপমাত্রা

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ১১.০৩ এএম
  • ২৬৮ Time View

দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই তা আরও তীব্র হচ্ছে। রোববার (০৪ জুন) দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দিনাজপুরের গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, চলতি মৌসুমে এ পর্যন্ত এটি সর্বোচ্চ তাপমাত্রা। আর ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন এটি দিনাজপুরে গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, ‘এ পর্যন্ত এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ১ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরসহ এ অঞ্চলে গত ১০ দিন থেকে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘দিনাজপুরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার সেটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। একই দিন দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘দিনাজপুরে রোববার গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের জুন মাসে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এই আবহাওয়াবিদের দেয়া তথ্যমতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। দিনাজপুরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হওয়ায় এ অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এ তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com