1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সাংবাদিকদের কাজে বাধা দেওয়া উচিত নয়

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ১০.৪৮ এএম
  • ২৮৬ Time View

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়া উচিত নয়। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। পেশাগত প্রয়োজনে পুলিশ-সাংবাদিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজন। এতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় হয়। জনগণের মাঝে পুলিশ ভীতি দূর করার ক্ষেত্রে সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা জনমনে যে আস্থা সৃষ্টি করেছেন, তা ধরে রাখতে সচেষ্ট থাকতে হবে। এছাড়া মহান মুক্তিযুদ্ধকালে দেশের স্বাধীনতার জন্য সাংবাদিকরা তাদের কলম দিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে আধুনিক, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, সহ-সভাপতি মাসুম মিজান, অর্থ সম্পাদক এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ ও দপ্তর সম্পাদক কামাল তালুকদার, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, মাজহারুল ইসলাম, জামিল আহমদ, আতিকুল ইসলাম, আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি খন্দকার লুৎফুল কবির, এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মনজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com