1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

পর্যটন খাতে আয় ১২ হাজার ৭৮৮ কোটি টাকা

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ১০.৪৫ এএম
  • ২৯৬ Time View

গত পাঁচ বছরে পর্যটন খাতে আয় হয়েছে ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এসময়ে প্রায় ২০ লাখ পর্যটন বাংলাদেশ ভ্রমণ করেন।

রোববার (৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এদিন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সরকার দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, পর্যটন খাতে প্রতিবছর বিপুল পরিমাণ বার্ষিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশে এসেছে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ছয় লাখ ২১ হাজার ১৩১ জন। এতে তিন হাজার ২২০ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আয় হয়।

সারাদেশে বর্তমানে ৫ হাজার ২৬৫টি সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভূমিমন্ত্রী।

দেশের ২৫ টি জেলায় সম্পত্তি বিনিময় মামলা চলছে বলে জানান ভূমিমন্ত্রী। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১ হাজার ২৮৫ মামলা চলছে।

হাজী সেলিমের আরেক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান সারাদেশে বর্তমানে নদী সিকস্তি জমির পরিমাণ তিন লাখ ৯১ হাজার ২৮৪ দশমিক ৩৪৪৩ একর। এ জমির জন্য কোন খাজনা আদায় করা হয় না।

জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, শতভাগ অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম সম্পাদন, অনলাইনে শতভাগ হোল্ডিং ডাটা এন্টিকরণ, শতভাগ ই-নামজারি আবেদন গ্রহণ ও ই-নামজারি কার্যক্রম সম্পাদন, ভূমি রেকর্ড ডিজিটাইজেশনের আওতায় অনলাইনে খতিয়ান সরবরাহ, অনলাইনে জলমহাল ইজারা কার্যক্রম সম্পাদন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com