1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘মূল কারণ’ চিহ্নিত

  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩, ১২.৫৪ পিএম
  • ২৮২ Time View

ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রোববার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন। ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বুধবার (৭ জুন) সকালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

গতকাল শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আজ রোববার ট্র্যাকটি পুনরুদ্ধারের চেষ্টা করব। উদ্ধারকাজ শেষ করা হয়েছে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে বালাসোরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছের তিন ট্রেনের দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক হাজার মানুষ।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস।

পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com