বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪৫৪ Time View

বিদায়ী সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৪২.৯২ পয়েন্ট। এদিকে সপ্তাহ শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেন কমেছে ৬.০৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৪২  কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকার বা ৬.০৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪২ দশমিক  ৯২ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৬ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫২ দশমিক ০৪ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ২ হাজার ৪৬২ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৩.৭৩ পয়েন্ট বা ২ দশমিক ২.২৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৩১৯টির। আর ১২টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১১ হাজার ৯২৮ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৩৭২ টাকা বা ২ দশমিক ১৭ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল  ৫৫ লাখ ৩ হাজার ৫৫৯ কোটি ৮০ লাখ ৭  হাজার ৯০৬ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৮৪ হাজার ২৭৪ কোটি ১৯ লাখ ৩ হাজার ৫৩৪ টাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS